সদালাপ

1000044457
আমরা আল্লাহকে কি করে চিনতে পেরেছিলাম?
MunimJuly 22, 2025
  • আল্লাহ তো আমাদের কাছে এসে বলেননি, হে মানব সমাজ আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তোমাদের জন্য রাসুল বানিয়ে পাঠিয়েছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে কোরান নাজিল করেছি।

    মক্কার মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাঃ স্বয়ং একদিন জানালেন, হে আমার দেশবাসী, আমি আল্লাহর রাসুল, আল্লাহ তোমাদের কাছে আমাকে নবী এবং রাসুল হিসেবে নিযুক্ত করেছেন। তোমরা যে দেব দেবীর পুজা করে আসছো সে সব বাতিল, তোমার আমার সবার হক আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোন প্রভু নেই।

    আমি তোমাদেরকে আমি যে আল্লাহ রাসুল সেই কথার উপর ইমান আনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

    একজন মানুষ যখনই মুহাম্মদ সাঃকে আল্লাহর রাসুল হিসাবে মেনে নেয়, তারপর রাসুল সাঃ তাকে আল্লাহর স্বরূপ, মূর্তি পুজার পাপ, এবং উনার কাছে আল্লাহর বাণী নাজিল হচ্ছে,, সব কথা উপস্থাপন করা হয়, সেই ইমান আনা ব্যক্তি বিনা প্রশ্নে সেসবকে সত্য বলে মেনে নিলেই সে তখনই মুসলিম উম্মাহর সদস্য হিসেবে গণ্য করা হয়।

    কাজেই এই জামানায় রাসুল সাঃকে ছোট করতে মুহাম্মদ সাঃকে বাদ দিয়ে শুধু আল্লাহকে নিয়ে ওয়াজ নসিয়ত যারা করেন তাদের উদ্দেশ্য ইসলাম থেকে মুসলিমদের দূরে সরিয়ে দেয়া ছাড়া কিছু নয়।

লেখাটি কেমন লাগলো আপনার কাছে?

আপনার মন্তব্য প্রকাশ করুন
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

Share in a post